লন্ডন থেকে আসা ১৫০ প্রবাসী কোয়ারেন্টাইনে

লন্ডন থেকে আসা ১৫০ প্রবাসী কোয়ারেন্টাইনে
লন্ডনে করোনা পরিস্থিতি ভয়বহতার মধ্যে সিলেটে আরও ১৫০ জন লন্ডন থেকে এসেছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে করোনা সার্টিফিকেটসহ আগতদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার পর সরকারি নির্দেশনায় সেনাবাহিনী ও পুলিশের সার্বিক তত্ত্বাবধানে তাদেরকে ৫টি বাসে করে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিজি-২০২ ফ্লাইটে করে ১৫০ জন প্রবাসী সিলেটের বাসিন্দা লন্ডন থেকে আসেন। তাদেরকে সাতদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তিনি জানান, হোটেল ব্রিটেনিয়া ৩৮ জন, হোটেল অনুরাগ- ১৯ জন, হোটেল নূরজাহান ১৬ জন, হোটেল হলিগেট ৩৪ জন, হোটেল হলি সাইড ১২জন, লা রোজে ১৮ জন, স্টার প্যাসিফিক হোটেল ১৩ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা