পাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষ: নিহত ২০
পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছে। দেশটির কর্মকর্তারাদের বরাতে এই তথ্য জানা গেছে। এনডিটিভি।
শুক্রবার রাতে সিন্ধু প্রদেশের রৌরি রেলস্টেশনের কাছে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে ডন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় পড়া ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে করাচি যাচ্ছিল।
পাঞ্জাবগামী বাসটিতে ২০ যাত্রী ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। সংঘর্ষের পর ট্রেন বাসটিকে নিয়ে ১৫০-২০০ ফুট দূরত্ব অতিক্রম করেছিল। আহতদের মধ্যে নারী ও শিশু আছে; তাদেরকে রৌরি ও সুক্কুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।