মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের যোগাযোগ

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে জাতিসংঘের যোগাযোগ
মিয়ানমারে চলতি সপ্তাহে অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এমন তথ্য জানিয়েছেন।

এতে সামরিক বাহিনীর হাতে আটক বেসামরিক রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দাবি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রানের বার্গেনারের কথা উল্লেখ করে গুতেরেস বলেন, আমাদের বিশেষ দূত প্রথমবারের মতো মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছেন। দেশটির সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডারকে এ অভ্যুত্থান নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন।

এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গেও যোগাযোগ করেছেন মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রানের।

জাতিসংঘপ্রধান বলেন, অভ্যুত্থানের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা উল্টে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে আমরা নিজেদের সামর্থের মধ্যে সবটুকু করব।

সোমবার ভোরে মিয়ানমারের কার্যত নেতা স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ দেশের অধিকাংশ আইনপ্রণেতাকে আটক করে সেনাবাহিনী।

গণতান্ত্রিক সরকারের সঙ্গে সাংবিধানিকভাবে প্রভাবশালী সেনাবাহিনীর ১০ বছরের সুসম্পর্কের পর ফের স্বৈরতন্ত্রের কবলে পড়েছে আসিয়ানের এই সদস্য দেশটি।

সেনা অভ্যুত্থানকে সম্পূর্ণ অগ্রণযোগ্য বলে আখ্যায়িত করেন জাতিসংঘের প্রধান। কিন্তু অভ্যুত্থান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুর এখন পর্যন্ত নরমই দেখা গেছে।

সেনাবাহিনীর ক্ষমতা দখল নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করা ছাড়া আরও কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ।

কূটনীতিকরা বলেন, সাধারণ পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন চীন ও রাশিয়া মিয়ানমারকে সমর্থন দিচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না