ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ পুরস্কার পেলো ৩৪ ব্যক্তি-প্রতিষ্ঠান

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ পুরস্কার পেলো ৩৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-৯। এর আওতায় ওয়ালটন ফ্রিজ ও ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য ‘ঘণ্টা ঘণ্টায় ফ্রিজ ফ্রি’ ক্যাম্পেইন চালাচ্ছে ওয়ালটন।এ ক্যাম্পেইনে সৃষ্টিশীল ও মনোগ্রাহী ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগানোয় ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে ওয়ালটন কর্তৃপক্ষ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘ব্র্যান্ডিং হিরোজ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রায়হান, আনিসুর রহমান মল্লিক, আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান ও আল ইমরান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন প্রমুখ।

ডিজিটাল ক্যাম্পেইনের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সিজন-৯ এ দেওয়া বিভিন্ন সুবিধার পাশাপাশি করোনাভাইরাস নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি