Ortho Songbad আর্কাইভ

দর বৃদ্ধির শীর্ষে জুট খাত

দর বৃদ্ধির শীর্ষে জুট খাত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বেড়েছে মাত্র একটি খাতের। সবচেয়ে বেশি দর বৃদ্ধির খাতটি হচ্ছে জুট খাত। অন্যদিকে দর কমেছে ১৭ খাতে। অপরিবর্তিত রয়েছে দুটি খাতে। ডিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আজ জুট খাতে ১ দশমিক ৮০ শতাংশ দর বেড়েছে। অপর দিকে দর পতনের শীর্ষে রয়েছে সেবা এবং আবাসন খাত। খাতটিতে ৫ দশমিক ৩০ শতাংশ দর কমেছে। ৪ শতাংশ দর কমে দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। আর তৃতীয় স্থানে রয়েছে সিমেন্ট খাত। খাতটিতে ৩ দশমিক ৯০ শতাংশ দর কমেছে।

এ তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে:- বিবিধ খাতে ৩ দশমিক ৪০ শতাংশ, পেপার এবং প্রিন্টিং খাতে ৩ দশমিক ৩০ শতাংশ, প্রকৌশল খাতে ৩ দশমিক ১০ শতাংশ, ট্যানারি খাতে ২ দশমিক ৮০ শতাংশ, জ্বালনী এবং বিদ্যুৎ খাতে ২ দশমিক ৬০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৫০ শতাংশ, বস্ত্র খাতে ২ দশমিক ৪০ শতাংশ, সাধারণ বীমা খাতে ১ দশমিক ৮০ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ৭০ শতাংশ, আইটি খাতে ১ দশমিক ৬০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ১ দশমিক ৬০ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক খাতে ১ দশমিক ৪০ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৯০ শতাংশ এবং ফার্মাসিউটিক্যাল খাতে দশমিক ৮০ শতাংশ দর কমেছে। এছাড়া জীবন বীমা ও ভ্রমণ এবং অবকাশ খাত অপরিবর্তিত রয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার