সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বেক্সিমকো

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যাবধানে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। পুরো সপ্তাহে কোম্পানিটির ৭০১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

পুরো সপ্তাহ কোম্পানিটি ৯ কোটি ৬৪ হাজার ৬১৭টি শেয়ার হাতবদল করেছে।

এ সময়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ( বিএটিবিসি) লিমিটেড ৫০০ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের ৩০ লাখ ৬২ হাজার ৬টি শেয়ার লেনদেন করে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে।

রবি আজিয়াটা লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬ কোটি ৫ লাখ ৭ হাজার ২৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৪ কোটি ৩৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, মীর আখতার হোসেন, এনার্জিপ্যাক পাওয়ার ও লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন