ইরাকের প্রধানমন্ত্রী আলাভির পদত্যাগ

ইরাকের প্রধানমন্ত্রী আলাভির পদত্যাগ
ইরাকের নয়া প্রধানমন্ত্রী মোহাম্মাদ তৌফিক আলাভি পদত্যাগ করেছেন। এক ভিডিও বার্তায় আলাভি জানিয়েছেন, তিনি নয়া মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে ইরানী সংবাদ মাধ্যম পার্স টুডে।

আলাভি বলেছেন, বিভিন্ন দল ও সংগঠনের রাজনৈতিক চাপের মুখে তিনি মন্ত্রিসভা গঠনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে আগামী ১৫ দিনের মধ্যে অন্য কাউকে এ দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

আলাভি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সদস্যদের বাছাইয়ের পর সংসদের আস্থা অর্জনের চেষ্টা করেন। কিন্তু কোরাম সংকটের কারণে দুই বার সংসদ অধিবেশন বাতিল হয়েছে। এরপরই তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

ইরাকের আইন অনুযায়ী নয়া প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা গঠন করে তা সংসদে পেশ করতে হয়। এরপর মন্ত্রিসভার ওপর আস্থাভোট অনুষ্ঠিত হয়। আস্থাভোটে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন না পেলে ওই মন্ত্রিসভা বাতিল হিসেবে গণ্য হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না