অবসর নিলেন রাজ্জাক-নাফিস

অবসর নিলেন রাজ্জাক-নাফিস
সবধরনের ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন জাতীয় দলের সাবেক এ দুই ক্রিকেটার। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আয়োজনে হয় ওই অনুষ্ঠান।

আন্তর্জাতিক সম্ভাবনা অনেক আগেই ফুরিয়ে গিয়েছিল এই দুই ক্রিকেটারের। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসার দরুণ ঘরে লীগে নিয়মিতই খেলে যাচ্ছিলেন তারা। নিশ্চিতভাবেই চালিয়ে যেতেন আরও কিছুদিন।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি পাওয়ায় থামতেই হচ্ছে আব্দুর রাজ্জাককে। কারণ সাবেক এ স্পিনার বিসিবির নির্বাচকের দায়িত্ব নিতে যাচ্ছেন। অন্যদিকে জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল চাকরি নিয়েছেন ক্রিকেট অপারেশনস বিভাগে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের