Ortho Songbad আর্কাইভ

পুত্রের কাছে শেয়ার হস্তান্তর করবে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা

পুত্রের কাছে শেয়ার হস্তান্তর করবে প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্টের উদ্যোক্তা জহুর আহমেদ শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে।

এই উদ্যোক্তা ১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার হস্তান্তর করবে পুত্র মো. মইনউদ্দিন চিশতীর কাছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জহুর আহমেদের কাছে কোম্পানির মোট ২১ লাখ ৫৬ হাজার ৯২০টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে নিজ পুত্রের কাছে হস্তান্তর করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার