করোনা আক্রান্ত দেশকে সহায়তায় প্রস্তুত আইএমএফ ও বিশ্বব্যাংক

করোনা আক্রান্ত দেশকে সহায়তায় প্রস্তুত আইএমএফ ও বিশ্বব্যাংক
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সদস্য দেশগুলোকে সহায়তা দিতে প্রস্তুত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। সোমবার সংস্থা দুটির পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভা ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস ওই যৌথ বিবৃতি দেন।

বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থা দুটি তাদের সদস্য দেশগুলোকে সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আইএমএফ ও বিশ্ব ব্যাংক সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়েছে। তাদের বিশেষ নজর থাকবে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থা ও মারাত্মক ঝুঁকিতে থাকা জনগণের দেশগুলোর দিকে।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা আমাদের বিদ্যমান সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করব। জরুরি অর্থ সহায়তা, পরামর্শ ও কারিগরি সহায়তাও দেওয়া হবে। দ্রুত অর্থ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে কোনো দেশের সহায়তার আহ্বানে সাড়া দেওয়া যায়।’

আইএমএফ ও বিশ্ব ব্যাংক বলেছে, সদস্য দেশগুলো নিজেদের জনগণের সহায়তায় সংস্থা দুটির কাছ থেকে যা প্রত্যাশা করে, তা পূরণে তারা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না