Ortho Songbad আর্কাইভ

টপটেন লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিকস

টপটেন লুজারের শীর্ষে স্ট্যান্ডার্ড সিরামিকস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড। আজ শেয়ারটির দর ২৬ টাকা বা ৬.৬৩ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬৬ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ১২৬ বারে ২ লাখ ২৩ হাজার ৯২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৬ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৮.২৬ শতাংশ কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ ৫০ টাকা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রেনউইক যজ্ঞেশ্বর, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, দুলামিয়া কটন, ওরিয়ন ইনফিউশন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, এমএল ডাইং ও ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার