Ortho Songbad আর্কাইভ

বিবিএস কেবলসের সঙ্গে বিআরইবির চুক্তি

বিবিএস কেবলসের সঙ্গে বিআরইবির চুক্তি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলস 'এসিএসআর কন্ডাক্টর বেয়ার কন্ডাক্টর' তারের সরবরাহের ব্যাপারে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) সাথে চুক্তি সাক্ষর করেছে।

বিআরইবি চুক্তি অনুযায়ী, বিবিএস কেবলস থেকে ৯৪ কোটি ৭০ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকার তার ক্রয় করবে।

মঙ্গলবার (৩ মার্চ) এই চুক্তি স্বাক্ষরিত হয়। বিবিএস কেবলস সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগে শতভাগ পল্লী বিদ্যুতায়ন প্রকল্পে নেটওয়ার্ক সম্প্রসারণে, 'এসিএসআর কন্ডাক্টর বেয়ার কন্ডাক্টর' তারের সরবরাহের জন্য এই চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী আজ থেকে ১৬ সপ্তাহের মধ্যে বিবিএস ক্যাবলসকে এই পণ্য সরবরাহ করতে হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার