দেশপ্রেম আগে, আমি টেস্ট খেলব: মোস্তাফিজ

দেশপ্রেম আগে, আমি টেস্ট খেলব: মোস্তাফিজ
যে কেউ চাইলে যেকোনো লিগে খেলতে পারবে, এমনকি জাতীয় দলের খেলা থাকলেও- সোমবার পড়ন্ত বিকেলে বিসিবি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এ কথাই বলেছিলেন সভাপতি নাজমুল হাসান পাপন।

সিদ্ধান্তটা খেলোয়াড়দের ওপরেই ছেড়ে দিয়েছিল বিসিবি। তবে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন আসন্ন আইপিএলের সময় বাংলাদেশ দলের খেলা থাকলে তিনি বাংলাদেশের জার্সি গায়েই খেলবেন।

বাঁহাতি এই পেসার সাফ বলে দিয়েছেন, সবার আগে দেশের খেলা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিসিবি একাডেমিতে গণমাধ্যমে মোস্তাফিজ বলেছেন, ‘সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’

২৫ বছর বয়সী মোস্তাফিজের সোজাসাপটা কথা, তিনি সিদ্ধান্ত নেয়ার ভার দিয়ে রাখবেন বিসিবির কোর্টেই। ক্রিকেট বোর্ড তাকে যেটা বলবে, সেটাই করবেন তিনি। বিসিবি চাইলে শ্রীলঙ্কা সফরে অবশ্যই যাবেন তিনি।

মোস্তাফিজের ভাষ্য, ‘যদি টেস্টে আমাকে রাখে, আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি চাইলে (শ্রীলঙ্কা যেতে) রাজি না হওয়ার তো কিছু নাই। দেশের খেলা বা আইপিএলে খেলা- এ বিষয়ে অন্য কোন চাপ নেই।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হওয়া আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স এবং মোস্তাফিজকে ১ কোটি রুপিতে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের