মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১০
মানিকগঞ্জের ঘিওরে বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাচুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাচুরিয়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ও বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকের ভেতরে চালক আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ট্রাকচালকের মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় বাসের আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাসড়কের উভয় পাশে ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করা হয়। নিহত ট্রাকচালক রাকিব হোসেন ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার শিবরামপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শামীম আল মামুন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা থেকে মহাসড়ক সচল করার চেষ্টা চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট