যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত বাংলাদেশিদের বৈধ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেংয়ের (ডেমোক্র্যাট, নিউইয়র্ক) সঙ্গে বৈঠককাল তিনি এ আহ্বান জানান। এ সময় তারা বাংলাদেশ ও আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেন।

কংগ্রেসওম্যান গ্রেস মেং নিউইয়র্কের বিপুল সংখ্যক বাংলাদেশি ভোটারের প্রতিনিধিত্ব করেন এবং মার্কিন কংগ্রেসে সর্বদা বাংলাদেশের কক্কাসের সক্রিয় সদস্য ছিলেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভিবাসন সম্পর্কে বাইডেন প্রশাসনের উদার নীতির প্রশংসা করেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসওম্যান গ্রেস মেংকে মার্কিন সংসদ সদস্যদের একটি দলের সঙ্গে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অর্জন এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে তাদের আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের পাশাপাশি দেশে বিদেশি বিনিয়োগের জন্য বিদ্যমান অনুকূল পরিবেশ সম্পর্কে মার্কিন সংসদ সদস্যকে অবহিত করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা