নদী থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার

নদী থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ ঘন্টা পর এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া এলাকার যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নিজাম উদ্দিন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় জোতপাড়া মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

চৌহালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা জানান, গতকাল বুধবার দুপুরে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে তীব্র স্রোতে নিখোঁজ হন নিজাম উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে পাওয়া যায়নি। সন্ধ্যায় যমুনা নদীর জোতপাড়া এলাকায় তাঁর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট