কৌশলগত অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান

কৌশলগত অংশীদারিত্ব জোরদারে একমত বাংলাদেশ-জাপান
কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি।

বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপান কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছি আমরা।

পররাষ্ট্র সচিব আরও বলেন, বৈঠকে আগামী ২০২২ সালে বাংলাদেশ-জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দু'দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয়পক্ষ একমত হয়েছে।

বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হয় ভার্চ্যুয়ালি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা