গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন রবিবার পর্যন্ত স্থগিত

গার্হস্থ্য অর্থনীতি কলেজ শিক্ষার্থীদের আন্দোলন রবিবার পর্যন্ত স্থগিত
রাজধানীর আজিমপুরে পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলনরত গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাসনুবা আতিক বৃহস্পতিবার রাত ৯টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাসনুভা জানান, আমাদের ৫ জনের একটি প্রতিনিধিদল কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে আলোচনা করছেন। সেখানে কলেজ ছাত্রলীগের সভাপতি উপস্থিত আছেন। রবিবারের মধ্যে আমরা আমাদের সিদ্ধান্ত জানতে চেয়েছি। এরমধ্যেই কলেজ প্রশাসন আমাদের সিদ্ধান্ত জানাবে।

এর আগে বেলা ১১টায় রাজধানীর আজিমপুরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। সে সময় তারা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। পরে বেলা সাড়ে ১১টায় পুলিশ লাঠিচার্জ করে সেখান থেকে সরিয়ে দেয় শিক্ষার্থীদের। এরপর কলেজ ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলন করতে থাকে ছাত্রীরা।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাত রুমিনা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে পেয়েছি। রোববার আমরা আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়কে এগুলো জানাব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি