অসমাপ্ত পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীকে চবি ছাত্র উপদেষ্টার চিঠি

অসমাপ্ত পরীক্ষা নিতে শিক্ষামন্ত্রীকে চবি ছাত্র উপদেষ্টার চিঠি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের অসমাপ্ত পরীক্ষা গ্রহণের অনুমতি চেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর আবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা’র পরিচালক অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহও।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতারের মাধ্যমে তিনি শিক্ষামন্ত্রী বরাবর এ আবেদন জানান।

আবেদনপত্রে সিরাজ উদ দৌল্লাহ উল্লেখ করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারের সন্তান। করোনা মহামারির কারণে অধিকাংশ অভিভাবক আর্থিক সংকটের সম্মুখীন। করোনার প্রভাব শিক্ষার্থীর ওপর সুস্পষ্ট। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থগিত পরীক্ষা শুরু হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও শেষ পর্যায়ে। কিছু পরীক্ষা অসমাপ্ত রয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে চলমান পরীক্ষা স্থগিত করা হয়।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকায় এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন এলাকায় নিজ খরচে ও ধার-দেনা করে ঘরভাড়া নিয়েছেন। পরীক্ষা স্থগিত করায় ছাত্র-ছাত্রীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি