রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেন ড. মোমেন। বৈঠকে ভাসানচরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি। একইসঙ্গে সেখানের রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা চান।

বৈঠকে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের নেওয়া ভূমিকায় জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেন। এ সময় রোহিঙ্গা সংকট তুলে ধরেন ড. মোমেন। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ সদা প্রস্তুত বলে জানান মহাসচিব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা