আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক

আইসিএমএবি বেস্ট কর্পোরেট গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৯ এর গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এর নিকট ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক অনুষ্ঠানে এ পুরস্কার হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানী সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এ সময় উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দিন, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ, আইসিএমএবি এর সভাপতি মোঃ জসিম উদ্দিন আকন্দ, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, এফসিএমএ সহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি