স্কুল-কলেজ খুলতে আন্ত-মন্ত্রণালয় সভা কাল

স্কুল-কলেজ খুলতে আন্ত-মন্ত্রণালয় সভা কাল
স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করতে আগামীকাল শনিবার (২৭ ফেব্রুয়ারি) একটি আন্তমন্ত্রণালয় সভা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে আজ শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জাগঞ্জের চরখালী সমবায় মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ এ পর্যালোচনা সভা আহ্বান করেছে। মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে। আগামী ১ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার জন্য পরিবেশ পর্যালোচনা করছে সরকার।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদসচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাশেমও গণমাধ্যমকে এ তথ্য দেন। শনিবার বিকেল ৩টায় এই সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ছাড়াও মন্ত্রিপরিষদসচিব এবং দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত থাকবে বলে জানা যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি