সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই শ্রমিকের

সাতক্ষীরায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল দুই শ্রমিকের
সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় মনিরুল ইসলাম (৪০) ও মোহাম্মদ আলী (৩৫) নামের দুই শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শহরের তালতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খার ছেলে ও মোহাম্মদ আলী একই এলাকার ইশরাফ আলীর ছেলে। তাঁরা দুজনেই ইটভাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মনিরুল ও মোহাম্মদ আলী বাইসাইকেলে করে বিনেরপোতার লিয়াকতের ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথে তালতলায় পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদী জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি আটক করতে না পারলেও একই ভাটায় মাটি বহনকারী অপর দুটি ট্রাক্টর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট