Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে সিলভা ফার্মা

লেনদেনের শীর্ষে সিলভা ফার্মা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

আজ ১৩ কোটি ২৬ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটির মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকার।

এদিন কোম্পানিটি ২৫ লাখ ৩৩ হাজার ৪০১টি শেয়ার হাতবদল করেছে।

এসকে ট্রিমস ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভিএফএস থ্রেড ডাইং, সায়হাম টেক্সটাইল, লাফার্জহোলসিম, গ্লাক্সোস্মিথক্লাইন, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা ও ওরিয়ন ইনফিউন লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার