সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়া।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোলান উপত্যকা থেকে দামেস্ক লক্ষ্য করে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

তবে এই হামলার বিষয়ে কোনো কথা বলতে চাননি ইসরায়েলের সামরিক মুখপাত্র। সম্প্রতি গালফ অফ ওমানে ইসরায়েলের একটি জাহাজে হামলার ঘটনার পাল্টা জবাবে ইসরায়েল এই হামলা চালিয়ে থাকতে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের পণ্য জাহাজে ইরানই আক্রমণ শানিয়েছিল বলে তার বিশ্বাস। সিরিয়ায় ইরানের দখলদারি ঠেকাতে ইসরায়েল এখন প্রায় প্রতি সপ্তাহেই হানা দিচ্ছে।

সরকারি সংবাদসংস্থা সানা জানিয়েছে, ''ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা থেকে দামেস্কের নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।'

২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ায় ইরানপন্থি ও হিজবুল্লাহদের লক্ষ্য করে একাধিক আক্রমণ করেছে ইসরায়েল। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রও সিরিয়া-ইরাক সীমান্তে ইরানপন্থি মিলিশিয়ার ওপর আক্রমণ চালিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না