মেক্সিকোয় অতর্কিত গুলিতে নিহত ১১

মেক্সিকোয় অতর্কিত গুলিতে নিহত ১১
মেক্সিকোয় অজ্ঞাত বন্দুকধারীর অতর্কিত গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়রি) দেশটির জালিস্কো প্রদেশের তোনালা শহরে গুয়াদালাহারা এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির কর্তৃপক্ষ জানায়, ট্রাকে করে এসে অজ্ঞাত এক বন্দুকধারী রাইফেল নিয়ে অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে, ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না