দর কমার শীর্ষে ইউনিলিভার

দর কমার শীর্ষে ইউনিলিভার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার ইউনিলিভারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩ হাজার ১৩৯ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২ হাজার ৮৯৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৪৩.৩০ টাকা বা ৭.৭৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিলিভার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরামিট সিমেন্টের ৪.১০ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৩.৫৭ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৩.৪০ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৩.৩০ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৩.১৮ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৩.১৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ২.৮২ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ২.৭০ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন