টিকা পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও

টিকা পাবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও
পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের করোনার টিকা দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

আদেশ বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। যে সকল শিক্ষক-কর্মচারীর বয়স ৪০ কিংবা তার বেশি তাদের www.Surokkha.gov.bd- তে নিবন্ধন করে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।

আর যে সকল শিক্ষক ও কর্মচারীর বয়স ৪০ এর নীচে তাদের এবং শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছক আকারে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকের কাছে সফটকপি পাঠাতে হবে।

শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য আলদা দুটি ছক তৈরি করেছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম, পদবি, জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ, জেলা ও উপজেলা লিখে পাঠাতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে পদবির জায়গায় শিক্ষার্থীর নাম ও শ্রেণি উল্লেখ করতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি