নায়িকা এখন ড. জারিন খান!

নায়িকা এখন ড. জারিন খান!
নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড-২০২০ সম্প্রতি আয়োজিত হলো ভারতের গোয়ায়। আর সেই আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বলিউড অভিনেত্রী জারিন খান।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, ওই আয়োজনে শুধু সম্মানিত অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন না জারিন খান, তাঁকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা নোবেল পিস অ্যাওয়ার্ড, পেয়েছেন আমেরিকান ইউনিভার্সিটি অব গ্লোবাল পিসের পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট। আর সে কারণেই তিনি এখন ড. জারিন খান! এই অর্জনের জন্য গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত অভিনন্দন জানিয়েছেন জারিনকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর প্রকাশ করেছেন চিত্রনায়িকা জারিন খান নিজেও। আয়োজন ও পুরস্কারপ্রাপ্তির বেশ কিছু ছবি শেয়ার করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। জানিয়েছেন, সাম্মানিক ডক্টরেট পেয়ে তিনি সত্যিই উচ্ছ্বসিত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার