এইচ টি ইমামের প্রথম জানাজা উল্লাপাড়ায়

এইচ টি ইমামের প্রথম জানাজা উল্লাপাড়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের (এইচ টি ইমাম) প্রথম জানাজা আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হবে। তাঁর মরদেহ আজ সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টারে করে উল্লাপাড়ায় নিয়ে যাওয়া হয়।

জানাজা শেষে মরদেহ আবারও হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হবে। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার কথা রয়েছে।

বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে প্রায় মাসখানেক আগে এইচ টি ইমাম ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।

গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

১৯৩৯ সালে জন্মগ্রহণকারী এইচ টি ইমামের বয়স হয়েছিল ৮২ বছর। দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন হোসেন তৌফিক ইমাম।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এইচ টি ইমাম প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এইচ টি ইমাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে উন্নয়ন প্রশাসনে ডিগ্রি লাভ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা