সুইডেনে সন্ত্রাসী হামলা: আহত ৮

সুইডেনে সন্ত্রাসী হামলা: আহত ৮
সুইডেনে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলায়’ অন্তত ৮ জন আহত হয়েছেন। রাজধানী স্টকহোমের কাছে দক্ষিণ সুইডেনের ছোট শহর ভেতলান্দায় এই ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, বছর কুড়ির এক যুবক আচমকা বেপরোয়া ছুরি চালাতে শুরু করলে আটজন আহত হন। খবর বিবিসির।

প্রথমে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। ওই ব্যক্তি রাজি না হওয়ায় তার পায়ে গুলি করা হয়। হামলাকারীকে গ্রেপ্তার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যাচেষ্টা হিসেবে ধরে নিলেও পরবর্তীতে ‘সন্দেহজনক সন্ত্রাসী হামলা’ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হামলার তীব্র নিন্দা করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লফভেন। তিনি ফেসবুক পোস্টে জানিয়েছেন, একটি সম্প্রদায়ের সম্মিলিত শক্তি বারবার এই ঘৃণ্য পদক্ষেপ নিচ্ছে। আমাদের সুরক্ষিত অস্তিত্ব কতটা দুর্বল তা আমাদের মনে করিয়ে দেয়া হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না