Ortho Songbad আর্কাইভ

আইপিওতে আসতে চায় স্টার অ্যাডহেসিভস

আইপিওতে আসতে চায় স্টার অ্যাডহেসিভস
পুঁজিবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান স্টার অ্যাডহেসিভস লিমিটেড।

কোম্পানিটি ফিক্সড প্রাইস পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বিক্রি করে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায়।

এ লক্ষ্যে আজ ৫ মার্চ, বৃহস্পতিবার কোম্পানিটি দেশের অন্যতম শীর্ষ মার্চেন্ট ব্যাংক ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

চুক্তি অনুসারে, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড স্টার অ্যাডহেসিভের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

আইপিওর মাধ্যমে বাজার থেকে উত্তোলন করা অর্থ কোম্পানিটি এর ব্যবসা সম্প্রসারণে ব্যয় করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার