বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের
জমি সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই।

রোববার (৭ মার্চ) রাত ৯টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে জগনন্দকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তফা মল্লিক (৩৫)। তিনি জগনন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে এবং পাটকেলঘাটা বাজারের একটি মাইক্রো গ্যারেজের মিস্ত্রি।

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান জানান, আপন দুই ভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই শাহজাহান মল্লিক দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ছোট ভাই মোস্তফা মল্লিককে। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মারুফা আক্তার বাদী হয়ে বড় ভাই শাহজাহান মল্লিক, তার স্ত্রী নাহার মল্লিক ও স্থানীয় বাবুল বিশ্বাসসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট