আতালান্তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল

আতালান্তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রিয়াল
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেড ডি স্টেফানো স্টেডিয়ামের মাঠে ৩-১ গোলে ইতালিয়ান ক্লাব আতালান্তারা উড়িয়ে দেয় লস ব্লাঙ্কোরা।

বুধবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামে দুই দল। প্রথম লেগে ১-০ গোলে জিতে সুবিধাজনক অবস্থানে ছিল জিনেদিন জিদানের দল। এবার দ্বিতীয় লেগে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি।

প্রথমার্ধের ৩৩ মিনিটে দারুণ ফর্মে থাকা ফরাসি তারকা করিম বেনজেমার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর আগে ভিনসি্উস জুনিয়র ও করিম বেনজেমা গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল হয়নি। ১-০ গোলের সমীকরণ নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনসি্উস গোলের সহজ সুযোগ পেয়েও ব্যর্থ হন। তবে রিয়ালকে বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দিগুণ করেন সার্জিও রামোস। বেনজেমার সামনে সুযোগ ছিল আরও একটি গোল করে লিড বাড়ানোর। কিন্তু ৬৮ মিনিটে ফরাসি সুপারস্টার দারুণ একটি সুযোগ নষ্ট করেন।

লড়াইয়ে ফিরতে মরিয়া আতালান্তা ম্যাচের ৮২ মিনিটে প্রথম গোলের দেখা পায়। মুরিলের দারুণ গোলে ব্যবধান কমায় ক্লাবটি। তবে লাভ হয়নি, পরের মিনিটেই আসেনসিও দারুণ গোল করে ইতালিয়ান ক্লাবটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। দুই লেগে ৪-১ গোলের ব্যবধানে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো