Ortho Songbad আর্কাইভ

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন স্কয়ার ফার্মার

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন স্কয়ার ফার্মার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার। আজ ১৫ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন করে কোম্পানিটি লেনদেনের শীর্ষে রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটির মোট ৮ লাখ ৮২ হাজার ৪৮৮টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৩ লাখ টাকার। এদিন কোম্পানিটি ৫ লাখ ৩৫ হাজার ৫০৮টি শেয়ার হাতবদল করেছে।

লাফার্জহোলসিম ১১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সামিট পাওয়ার, সী পার্ল বীচ, ব্রাক ব্যাংক,ওরিয়ন ইনফিউশন, ব্যাংক এশিয়া, ভিএফএস থ্রেড ডাইং ও ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড।

মুল সাইট থেকে

পুজিবাজার