নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান কবি রাজুব ভৌমিকের পদোন্নতি

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি-আমেরিকান কবি রাজুব ভৌমিকের পদোন্নতি
যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে সম্মানজনক পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজুব ভৌমিক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. রাজুব ভৌমিক পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।

কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তার এই পদোন্নতি দেয়া হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক বলেন, ‘একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত’।

সার্জেন্টের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন।

কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন। ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশি। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা