টিকা নিয়েও করোনায় আক্রান্ত ইমরান খান

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ইমরান খান
টিকা নেওয়ার ২ দিন পর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার (মার্চ) ইমরান খানের স্বাস্থ্য সহযোগী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ তথ্য জানান।

টুইটে তিনি বলেছেন,  প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে বাড়িতে আইসোলেশনে আছেন। পাকিস্তানের দৈনিক ডন বলছে, ভ্যাকসিন নেওয়ার দু’দিন পর ইমরান খানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এল।

এর আগে, শুক্রবার পাক প্রধানমন্ত্রী দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সফর করেন। সেখানে গিয়ে মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীর উদ্দেশ্যে ভাষণও দেন ইমরান খান।

এছাড়া ওই প্রদেশের সোয়াত মোটরওয়ে পরিদর্শন ও সোয়াত এক্সপ্রেসওয়ে টানেলের উদ্বোধন করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না