প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মেডিকেল ভর্তিচ্ছুরা

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মেডিকেল ভর্তিচ্ছুরা
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

সোমবার (২২ মার্চ) আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এসব কথা বলেন মো. আল মুইদ।

তিনি বলেন, গত বছর এই দিনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে এইচএসসি পরীক্ষা স্থগিত করে দেন। ঠিক এক বছর পর একই জায়গায় এসে দেখা যাচ্ছে যে, বর্তমানে করোনার প্রকোপ আরো বেশি। সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ভর্তি পরীক্ষা নিয়ে এ কোন হতবুদ্ধির পরিচয় দিতে চাচ্ছে? যেখানে বিসিএসের মত পরীক্ষায় কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি সেখানে আমাদের এ কোন আশ্বাস দেখাচ্ছেন তারা? জেনে বুঝে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে ঠেলে দিচ্ছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। আমরা এই ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। আশা করি, মার্তৃতুল্য প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের কোনো প্রকার ঝুঁকিতে পড়তে দিবেন না।

এদিকে মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে আদালতে রিট করেছেন ভর্তিচ্ছুরা। গতকাল রোববার হাইকোর্টে শিক্ষার্থীদের পক্ষে রিট পিটিশনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুনতাসির রহামন। রিট পিটিশন নম্বর ৩৬৬৭। আগামী ২৫ মার্চ পিটিশনটি আদালতে শুনানির জন্য উঠতে পারে বলে জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি