দরপতনের শীর্ষে আজিজ পাইপস

দরপতনের শীর্ষে আজিজ পাইপস
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (২৩ মার্চ) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি পতন হয়েছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৯ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ১০ টাকা বা ৬ দশমিক ৬৪ শতাংশ কমেছে। যার ফলে আজিজ পাইপস ডিএসইর টপটেন লুজার তালিকা বা দর পতনের শীর্ষে উঠে আসে।

দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৬ দশমিক ৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬ দশমিক ০৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫ দশমিক ৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৪ দশমিক ৯০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪ দশমিক ৬৮ শতাংশ, সোনালী আঁশের ৪ দশমিক ৬৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪ দশমিক ৩৪ শতংশ, জিবিবি পাওয়ারের ৪ দশমিক ১৬ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪ দশমিক ০৪ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন