বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হুমকি, লন্ডনে একজনের কারাদণ্ড

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হুমকি, লন্ডনে একজনের কারাদণ্ড
লন্ডন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে হুমকি ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার অপরাধে এক ব্যাক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।

গত ১৯ মার্চ ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাকে এই সাজা দেন উলউইচ ক্রাউন কোর্ট।

সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মুন্না হামজা। তিনি দক্ষিণ লন্ডনের বাসিন্দা।

মুন্না হামজার পোস্টগুলো সম্পর্কে কেউ একজন পুলিশকে অবহিত করার পর ২০১৮ সালের জুলাই মাসে তাঁকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী কমান্ড। সন্ত্রাসবিরোধী এক্ট ২০০৬ এর সেকশন ১ এর ২ ধারা মোতাবেক হামজাকে এই সাজা দেয়া হয়েছে। মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে সংবাদটি প্রকাশ করা হয়েছে।

কাউন্টার টেরিরিজম কমান্ডার রিচার্ড স্মিথ জানান, 'এই মামলার রায়ের মধ্য দিয়ে একটি বার্তা দেয়া গেছে যে, কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্ত্রাসবাদকে উসকে দেয়ার চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

স্মিথ আরো বলেন, প্রতি বছর আমরা জনগণের সহায়তায় হাজার খানেক সন্ত্রাসী হুমকি নিয়ন্ত্রণ করে থাকি। আমি আবারো স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এমন কিছু দেখেন তাহলে পুলিশকে অবহিত করুন৷ আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ জুলাই হামজাকে তার কর্মস্থল থেকে গ্রেফতার করেছিল পুলিশ। সাথে তার কম্পিউটার, ফোন ও পেন্ড্রাইভ জব্দ করেছিল। ২০১৮ সালের ১৭ মে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হামজার পোস্টগুলো সম্পর্কে একজন পুলিশকে অবহিত করেছিলেন। পুলিশ পুরোপুরি তদন্ত করে প্রাথমিকভাবে এই ধরণের পাঁচটি পোস্ট চিহ্নিত করে, যেখানে হামজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা