সৌদি বিমানবন্দরে আবারও ড্রোন হামলা

সৌদি বিমানবন্দরে আবারও ড্রোন হামলা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবে আবারও হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন চালানোর অভিযোগে আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালায় তারা।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি মঙ্গলবার (২৩ মার্চ) এক টুইট বার্তায় জানান, ওই হামলায় কাসেফ-২কে ড্রোন ব্যবহার করা হয়েছে যা সফল ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

তিনি বলেন, সৌদি আরবের অব্যাহত সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানোর বৈধ অধিকার ইয়েমেনের রয়েছে।

এদিকে মা’রিব প্রদেশে সৌদির বিরুদ্ধে তীব্র লড়াইয়ের মধ্যে মার্কিন নির্মিত সৌদি আরবের একটি এমকিউ-৯ ভূপাতিত করা হয়েছে। জেনারেল সারিয়ি বলেন, যে ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তা এখনো উন্মোচন করা হয়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তবে যেসব লক্ষ্য নিয়ে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে তার একটিও অর্জন করতে পারেনি বরং ইয়েমেনের হুথি আন্দোলন ও তাদের সহযোগী সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে প্রবলভাবে রুখে দাঁড়িয়েছে।-পার্স ট্যুডে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না