চার কোম্পানির পর্ষদ সভা আজ

চার কোম্পানির পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ বুধবার (২৪ মার্চ) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানি চারটি হলো : যমুনা ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং আমান কটন ফাইবার্স।

কোম্পানি চারটির মধ্যে যমুনা ব্যাংকের বোর্ড সভা বিকাল ৪টায়, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের বিকাল ৪টায়, প্রভাতী ইন্স্যুরেন্সের বিকাল সাড়ে ৩টায় এবং আমান কটন ফাইবার্সের বোর্ড সভা রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে যমুনা ব্যাংক, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ও প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছর এবং আমান কটন ফাইবার্সের বোর্ড সভায় ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন