মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম অংশ প্রকাশ

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম অংশ প্রকাশ
১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, আমরা যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল হতে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে কাজ করছি। বীর মুক্তিযােদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম পর্যায় ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করছি । এর মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা, বরিশালে ১২৫৬৩, চট্টগ্রামে ৩০০৫৩, ঢাকা ৩৭৩৮৭, ময়মনসিংহ ১০৫৮৮,খুলনা ১৭৬৩০,রাজশাহী ১৩৮৮৯, রংপুর ১৫১৫৮, সিলেট ১০২৬৪ জন। এছাড়াও প্রথমধাপে ১৯১জন শহীদ বুদ্ধিজীবীর নাম রয়েছে।

তিনি আরও বলেন, যাদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না। এছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাদের নামও তালিকায় থাকছে না।

কমিটিতে গবেষক সদস্যদের মধ্যে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি চৌধুরী শহীদ কাদের, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক বায়েজিদ খুরশীদ রিয়াজ এবং গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন।

বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে ছিলেন- চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ও গবেষক লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ জহির (বীরপ্রতীক)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা