২০২০ সালের সেরা পারফর্মারদের পুরস্কৃত করল পদ্মা ব্যাংক

২০২০ সালের সেরা পারফর্মারদের পুরস্কৃত করল পদ্মা ব্যাংক
জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারীতেও ব্যাংকের অগ্রগতিতে অবদান রাখায় সেরা ২০ জন কর্মীকে পুরস্কৃত করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। ডিপোজিট সংগ্রহে দশজন, রিকভারিতে আটজন এবং অন্যান্য বিভাগের আরো দুজনকে এই পুরস্কার দেয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর গুলশান হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুপ্রেরণাদায়ী এই পুরস্কার তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহসান খসরু। এই সময় তিনি বলেন, ব্যাংকের সব কর্মীই সেরা। তারপরও সবার মাঝে প্রতিযোগিতার আবহ তৈরি করতে প্রতিকী এই পুরস্কার দেয়া হয়েছে।

তিনি বলেন, কর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই পদ্মা ব্যাংক শতভাগ ডিজিটালাইজড হতে চলেছে। এহসান খসরু কর্মীদের গ্রাহক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, বিজনেস হেড জাবেদ আমিন,সিএফও মো. শরিফুল ইসলাম, এসইভিপি ল’ এন্ড রিকভারি ফিরোজ আলম,রিটেল ব্যাংকিং অ্যান্ড এসএমই বিজনেস হেড খন্দকার জীবানুর রহমান-সহ বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি