লংকা বাংলা গ্রাচ্যুইটি ওয়েলথ বিল্ডার ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

লংকা বাংলা গ্রাচ্যুইটি ওয়েলথ বিল্ডার ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লংকা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড নতুন একটি মিউচুয়াল ফান্ড ছাড়বে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘লংকা বাংলা গ্রাচ্যুইটি ওয়েলথ বিল্ডার ফান্ড’ নামে প্রতিষ্ঠানটির একটি ফান্ড অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত কমিশনের ৭৬৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, এই মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। ফান্ডটিতে উদ্যোক্তা লংকা বাংলা ফাইন্যান্স এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড উদ্যোক্তা হিসেবে অংশ ২ কোটি টাকার যোগান দেবে। বাকি ৮ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

আলোচিত ফান্ডের উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক লংকা বাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন