সিটি ব্যাংকের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সিটি ব্যাংকের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সিটি ব্যাংক তাদের ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) আয়োজিত অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানটি ওয়েবের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

আলোচ্য বছরে (২০২০ সালে) সিটি ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ২৯ পয়সা, যা আগের বছর ২০১৯ সালে ছিল ২ টাকা ৫৯ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে ব্যাংকটির কর পরবর্তী সমন্বিত মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ৪৩৬ কোটি টাকা, যা আগের বছর ছিল ২৬৩ কোটি টাকা।

আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান এবং ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মো. মাহবুবুর রহমান আর্থিক প্রতিবেদনের নানাদিক বিস্তারিত বর্ণনা করেন।

উল্লেখ্য, গত কয়েক বছরে সিটি ব্যাংকের কার্যক্রম ও ক্রমোন্নতি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নজর কেড়েছে। এ আয়োজন ব্যাংকটির সঙ্গে বিনিয়োগকারীদের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে।

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন