ডাক বিভাগকে ডিজিটাল কমার্সের হাতিয়ার করা হবে: মোস্তাফা জব্বার

ডাক বিভাগকে ডিজিটাল কমার্সের হাতিয়ার করা হবে: মোস্তাফা জব্বার
প্রচলিত চিঠিপত্র বহনের জন্য যে ডাক ব্যবস্থাটি ছিল সেই নেটওয়ার্কটিকে ডিজিটাল কমার্সের একটি হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বুধবার (১১ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’এর নতুন মডিউলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম, ডাক অধিদফতরের মহাপরিচালক সুধাংশ শেখর ভদ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

মোস্তাফা জব্বার বলেন, দুটি কারণে এটি স্মরণীয় মুহূর্ত। একটি কারণ হচ্ছে ডাক বিভাগ এখন কাফনের কাপড় পরে কবরে যাওয়ার জন্য তৈরি হয়েছে এবং উত্থানের আর সুযোগ নেই। আজ এ ঘটনা ভিন্ন চিন্তা তৈরি করেছে। ডাক বিভাগ নিয়ে এটি অগ্রণী ভূমিকা পালন করে ডিজিটাল ডাকঘরে রুপান্তরিত হচ্ছে। সেই কারণে আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডকে সেভাবে ঢেলে সাজাচ্ছি।

তিনি বলেন, আমাদের ডিজিটাল ডাকঘরের উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। আমাদের প্রচলিত চিঠিপত্র বহনের জন্য যে ডাক ব্যবস্থাটি ছিল সেই নেটওয়ার্কটিকে আমরা ডিজিটাল কমার্সের একটি হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যাতে ডাক বিভাগকে ৪র্থ শিল্প বিপ্লবের উপযোগী করতে পারি। ডাক বিভাগকে আমরা ডিজিটাল বাংলাদেশের একটি অগ্রসেনা হিসেবে গড়ে তুলতে পারি। ভবিষ্যতে যে অর্থব্যবস্থা থাকবে তা ডিজিটাল ব্যবস্থা ছাড়া আর কিছু থাকবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা