টপটেন গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

টপটেন গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বুধবার কোম্পানিটি সর্বশেষ ৭৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১৯৪ বারে ১৩ লাখ ২৫ হাজার ২৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১২ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড । কোম্পানিটির দর ১২.৭ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৪০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৮৬২ বারে ২২ লাখ ১৮ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৭৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এমআই সিমেন্ট, বিকন ফার্মা, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার সিমেন্ট, মুন্নু সিরামিক, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড সার্ভিসেস ও কোহিনুর কেমিক্যাল লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন