বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

এদের মধ্যে একজন মহাব্যবস্থাপক (জিএম) পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। আর তিন জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিএম হয়েছেন।

বুধবার আলাদা চারটি অফিস আদেশে এই চার জনের পদোন্নতি হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আশরাফুল আলম: ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বগুড়া অফিসে বহাল রাখা হয়েছে। আশরাফুল ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষন একাডেমি, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

কোহিনূর হোসেন: মহাব্যবস্থাপক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান বিভাগের উপমহাব্যবস্থাপক কোহিনূর হোসেন। কোহিনূর ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন এবং ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে পদোন্নতি পান।

মৃনাল কান্তি সরকার: পরিসংখ্যান বিভাগের এজিএম মৃনাল কান্তি সরকার জিএম হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এবং ডেপুটেশনে বিনিয়োগ বোর্ডে (বর্তমানে বিডা) দায়িত্ব পালন করছেন।

তৌহিদুজ্জামান চৌধুরী: জিএম হয়েছেন তৌহিদুজ্জামান চৌধুরী। পরিসংখ্যান বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন।
১৯৮৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পরিসংখ্যান ও সিআইবি বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি