প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ব্র্যাক ব্যাংকের অনুদান

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ব্র্যাক ব্যাংকের অনুদান
ভূমিহীন, গৃহহীন, দুর্দশাগ্রস্ত ও ছিন্নমূল মানুষের জন্য বাড়ি তৈরির কাজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ সরকারের উন্নয়ন প্রকল্প আশ্রয়ণ-২ প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে ব্র্যাক ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল রোববার (২৯ মার্চ) অবদানের অংশ হিসেবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক (বিএবি)-কে পাঁচ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেছে ব্র্যাক ব্যাংক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের জানুয়ারিতে আশ্রয়ণ-২ প্রকল্পের উদ্বোধন করেন, যার লক্ষ্য মুজিব বর্ষ এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গৃহহীনদের জন্য একটি করে ঘর নির্মাণ করে দেয়া।

আশ্রয়ণ-২ প্রকল্পের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছেঃ ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল,অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন; ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা; এবং আয়বর্ধক কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি